ইসরায়েলের পক্ষ থেকে রেললাইনে হামলার হুমকির পর ইরানের পবিত্র শহর মাশহাদে সব ধরনের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এমন তথ্য জানিয়েছে।
জানা গেছে, মাশহাদের গভর্নর শহরের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে সব নির্ধারিত ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করেছেন।
এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' বলবৎ থাকবে।
এর আগে ইসরায়েল ইরানি নাগরিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল পরিবহন এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছিল। কাশানের রেলসেতুতে হামলার পরপরই মাশহাদের এই সিদ্ধান্ত এলো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!