মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করার জন্য তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। তাকে পদ থেকে অপসারণ করতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে বলছেন তারা। এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে।
অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়ে এক্সে লিখেছেন, ‘ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উসকে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।’
কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন একই আহ্বান জানিয়ে নিজের এক্স একাউন্টে লিখেন, 'আমেরিকার উপর একটিও বোমা ফেলা হয়নি। আমরা একটি গোটা সভ্যতাকে ধ্বংস করতে পারি না।
এটা উন্মাদনা।'
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তিকে পদ থেকে সরাতে হবে।’
হ্যাসট্যাগ ব্যবহার করে নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারিও বলেন,২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্প সম্পর্কে বলেন, তিনি চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করুন।
ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফিও এক্সে লিখেছেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন। তিনি ইতোমধ্যে হাজার হাজার মানুষ হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষ হত্যা করবেন।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!