ওমর ওসমান রাজু, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জামায়াতে ইসলামী,
নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায় নিজেই এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায় ওমর।   ছবি: আরটিএনএন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিন ও ফাতেমা খাতুনের ছেলে ওমর ওসমান রাজু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অনটন আর দুরাবস্থার কারণে বর্তমানে কৃষি জমিতে পেয়াজ তোলার শ্রমিকের কাজ করছেন এই মেধাবী শিক্ষার্থী।

‘বাবা কিডনি নষ্ট হয়ে ১৪ বছর আগেই মারা গেছে। সংসারে ইনকামের কেউ না থাকলেও নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায় নিজেই এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায় ওমর।

পরিবারে তার মা এবং এক ভাই রাফিউল। ওমর দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে তার মা অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছেন। ওমর উপজেলার জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে ৪ দশমিক ৯২ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারে এক শিক্ষকের সহযোগিতায় বিনা মূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত জিএস মাজহারুল ইসলামের তত্বাবধানে ওমরের হাতে নগদ অর্থ প্রদান করেন মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি জনাব আনিসুর রহমান, এসময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাওলাদার আহমদ আলী,  জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শফায়েত মীর।