রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের পেয়াজ ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই এবং মোটর সাইকেল ভাংচুর করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে পুরাতন বাজারের কায়ার মোড় এলাকায় লক্ষীপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে মান্নান ও মামুন মন্ডল তাকে মারধর করে নগদ টাকা টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, পুর্ব শত্রুতার জের ধরে এ হামলা ভাংচুর করা হয়, হামলায় ব্যবসায়ী পারনারায়পুর গ্রামের দবির মন্ডলের ছেলে ইমদাদুল হক মন্ডলের উপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় আহত ব্যবসায়ী ইমদাদুল হক পাংশা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাংশা মডেল থানার ওসি তদন্ত আব্দুল গনি বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!