জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জার্মান দূতাবাসে।
বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বৈঠকে অংশ নেন।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলা করতে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনার প্রধান বিষয় ছিল। এ ছাড়াও বৈঠকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, টেকসই অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি পুনঃব্যবহারসহ পরিবেশগত গভর্নেন্স অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
তাদের আলোচনায় জ্বালানি দক্ষতা বৃদ্ধি, গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোও গুরুত্বসহকারে তোলা হয়।
জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে। বৈঠক থেকে উদ্ভূত সহযোগিতা ও তথ্য বিনিময় বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিকোণ ও কার্যকর সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!