মময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
মময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ বৈরাটি গুরুস্তান মাদ্রাসা সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৬ ) ও রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহি অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ বৈরাটি গুরুস্তান মাদরাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়ি দুমরে মুচরে যায়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকের আরোহি জাহিদ ও অটোরিশার যাত্রী হাজির উদ্দিন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।