ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক ব্যক্তি, সারাদেশ, যশোর, গণপিটুনি, চোর সন্দেহ, মৃত, গণপিটুনিতে মৃত্যু,
গণপিটুনিতে নিহত ব্যাক্তি।   ছবি: আরটিএনএন

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি; তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার স্বাধীনতা চত্বরে চোর সন্দেহে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মোবাইল চুরির সন্দেহে বুইকারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময় হাসপাতালসহ বিভিন্ন দোকানপাটে মোবাইল ও অন্যান্য মালামাল চুরি করতেন বলেও জানা গেছে।