নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালেই লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালপুর উপজেলার ছোট বাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে চলে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!