বাস দুর্ঘটনায় খেলাফত মজলিসের শোক ও সমবেদনা, বাস দূর্ঘটনা, দৌলতদিয়া, খেলাফত মজলিস,
খেলাফাত মজলিসের লোগো।   ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুন এলাকায় বুধবার (২৫ মার্চ) বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রী হতাহতের শিকার হয়েছেন।

ঘটনার পর খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। আজ রাতে প্রকাশিত এক শোকবাণীতে নেতৃবৃন্দ নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।

নেতৃবৃন্দ একই সঙ্গে দ্রুত বাস উদ্ধার করে হতাহতের প্রকৃত চিত্র উদঘাটনের দাবি জানান। তারা দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত এবং হতাহতদের ক্ষতিপূরণ প্রদানেরও আহ্বান জানিয়েছেন। এছাড়া সড়ক ও নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জ্বালানী তেল সংকট ও অন্যান্য অব্যবস্থাপনা এবং সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন।