দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক ও হৃদয়বিদারক বাস দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। এক বিবৃতিতে এই শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
২৬ মার্চ সকালে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা শোক বার্তায় বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তঁপরতা জারি রাখার আহ্বন জানান।
দুর্ঘটনার সুষ্ঠু সুরাহায় কয়েকটি দাবি তুলে ধরেন তিনি। যার মধ্যে রয়েছে- নিখোঁজ সকল যাত্রীকে উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সমন্বিত জোরদার অভিযান অব্যাহত রাখা। উদ্ধারকৃত আহতদের সুচিকিৎসা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সরকারিভাবে পূর্ণ সহায়তা নিশ্চিত করা। ফেরিঘাটগুলোতে পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা এবং বাসের ফিটনেস ও চালকদের সতর্কতা নিশ্চিত করতে কঠোর তদারকি করা। এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা।
নূরুন্নিসা সিদ্দীকা দেশবাসীকে বিশেষ করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী উদ্ধার কাজে সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!