জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশে বর্তমানে তালবাহানা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, "১৯৭১ সালের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচারের স্বার্থে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার পর অর্ধশতাব্দীরও বেশি সময় পার হয়েছে। এ সময়ে বারবার দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচার এসেছে, আর সেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ জীবন দিয়েছেন।"
তিনি আরও বলেন, "২০২৪ সালে আমরা দেখেছি, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র, শ্রমিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও আমরা আরেকটি বিজয় অর্জন করেছি।"
এনসিপি সদস্যসচিব জানান, স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার শপথ নিয়েই তারা এগিয়ে যেতে চান। তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানের পর দেশে সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছেন। আমরা সেই সংস্কার বাস্তবায়নের আহ্বান জানাই।"
আখতার হোসেন আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বর্তমানে তালবাহানা করা হচ্ছে। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে বিরোধপূর্ণ। দেশের মানুষ কোনোভাবেই এই প্রতারণা মেনে নেবে না।"
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!