স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার মিনি স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবস প্যান্ডেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবীর, সহকারি পুলিশ সুপার ইফতেখার, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, উপজেলা বিএনপি’র সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহমেদ, সাবেক আমীর বাবলুর রশীদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধার সন্তান আফসানুর রহমান।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দলোয়ার হোসেন খান খোকন। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিল্লাল বিন কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আশরাখ আলী, মো: মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা পর্ব শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও স্থায়ী শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দিন।
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনটিতে একাত্তরের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জয়পুরহাটবাসী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!