পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
জানা গেছে, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন নেই।
অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে বাজারে ১২ কেজি সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম রাখা হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, অনেক বিক্রেতার বৈধ কাগজপত্র নেই। অধিকাংশই শুধু ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।
খুচরা বিক্রেতারা জানান, তারা ডিলারদের কাছ থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। ফলে সামান্য লাভ যোগ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পরিবহন খরচ ও অতিরিক্ত কমিশনও এর জন্য দায়ী বলে দাবি করেন তারা।
অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, সরকারি ঘোষিত মূল্য ও বাজারদরের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। নিয়মিত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুমউদৌলাহ বলেন, তিনি একাধিক জেলায় দায়িত্ব পালন করায় সব জায়গায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং শিগগিরই অভিযান চালানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!