জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার উদ্যোগে “শর্টফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুকিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, দেশীয় চলচ্চিত্র শিল্পে আগ্রহ সৃষ্টি এবং নতুন নির্মাতা ও শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্য তুলে ধরা হয়।
ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার পরিচালক আব্দুল মুমিনের পরিচালনায় এবং সহকারী পরিচালক নাহিদুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ (বান্না)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এছাড়া ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলটসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের সন্তানদের শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেম ও আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে।’
তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মতো উন্মুক্ত স্থানে এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শর্টফিল্ম প্রদর্শনীর পাশাপাশি মাইম, আবৃত্তি, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচটি আদর্শকে ধারণ করে ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটি কোমলমতি শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কার্যক্রমের মাধ্যমে চরিত্রবান ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!