আওয়ামী ফ্যাসিস্ট সকারের আমলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছিল। আগামী নির্বাচনে এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির এ নেতা বলেন, ক্ষমতায় এলে এক মাসের মধ্যে হাদী ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করব, ইনশা আল্লাহ। ভোট চাইতে আসলে বলবেন হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।
তিনি বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে। গত আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম করেছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের বাদ আমাদের দিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, বিএনপির দেবীদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয় সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছে। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার উপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই।
আমরা বার বার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় আসলে কী করবে তার নমুনা দেখিয়ে দিয়েছে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আরেকটি বড় দলের নেতারা ওপরে ওপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের উপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে। হ্যাঁ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না। তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোন কথা বলছে না। বড় নেতারা হ্যাঁ ভোটের কথা বললেও জেলা উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।
পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!