চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে  বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে   ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে  বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা আগের আইন ও নিয়মেই দেশ চালাতে চায়। তাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই। ’ রোববার বিকেলে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর আবু মোকাররম মুহাম্মাদ কামাল উদ্দিনের সমর্থনে আয়োজিত চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোট সরকারের দৃষ্টান্ত টেনে চরমোনাই পীর বলেন ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলো বিএনপি ও জামায়াত জোট। সেই আমলেই বাংলাদেশে দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাস ও রাহাজানিতে মানুষের নাভিশ্বাস উঠেছিলো। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য সেই

সেই আমলে কেয়ারটেকার সরকার ব্যবস্থার সংকটের দিকে আলোকপাত করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কারসাজি করেছিল।’ তারই প্রেক্ষিতে এক/এগারো সংগঠিত হয়। দেশ একটি দীর্ঘকালীন অপশাসনের কবলে পতিত হয়। আজকে তারা উন্নয়নের স্বপ্ন দেখায়। সুশাসনের প্রত্যয় ব্যক্ত করে।’

অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বাস্তবতায় নতুন দিনের রাজনীতি নিয়ে তিনি বলেন ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ নতুন কোনো বন্দোবস্ত প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছে।’ এসকল আলোচনা তুলে ধরার পাশাপাশি ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির তার দলের পক্ষে সকলের ভোট প্রত্যাশা করেন।এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

 

আরটিএনএন/এআই