বিএনপির প্রার্থী
নুরুল হক নূর।   ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফলে তাঁদের দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

এর মধ্যে বিএনপির সমর্থন নিয়ে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে জয় পেয়েছেন নুরুল হক নূর। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সমর্থন নিয়ে কুমিল্লা-৪ আসনে শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন।

এ দিকে খাগড়াছড়ি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট ৭টি এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ২টি আসনে জয় পেল।

সংসদ নির্বাচনের ফল

বিএনপির ৫, জামায়াত পেল ১ আসনে জয়সংসদ নির্বাচনের ফল: বিএনপির ৫, জামায়াত পেল ১ আসনে জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলে এগুলো ছাড়াও আরও কয়েকটি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, বগুড়া-২ ও কক্সবাজার-৩ আসনে। আর জামায়াত জয় পেয়েছে শেরপুর-১ আসনে।

এর মধ্যে কক্সবাজার-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল এবং বগুড়া-২ আসনে জয় পেয়েছেন একই দলের মীর শাহে আলম। সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত প্রার্থী শিশির মনির।

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন। আর শেরপুর-১ আসনে জয় পেয়েছেন জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ।

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারাদেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।