পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্যর প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হেরে গেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। সারজিস আলম ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে হেরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ১৪৯। ভোটের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ১৯ শতাংশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!