ঢাকা-৪ আসনে জয়ী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।
ঢাকা-৪ আসনে জয়ী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।   ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনে অবশেষে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন মোট ৭৪ হাজার ৪৪৭ ভোট।

এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ ৬ হাজার ৫১৮ ভোট ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৮৭ ভোট।

 বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের মোহাম্মদ ফিরোজ আলম ৩৬৭ ভোট, জনতার দলের কলম প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ১৯১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের মই প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ১৮৪ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সাহেল আহম্মেদ সোহেল পেয়েছেন ১২৮ ভোট।

 জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেড়শ’র বেশি আসনে জয় লাভ করে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 

এমআর/আরটিএনএন