প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে এবং অত্যাচার-নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়েই আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগ রয়েছে। সেই ত্যাগের বিনিময়ে আমরা বাক্স্বাধীনতা ফিরে পেয়েছি। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকের এই ইফতার মাহফিলে আসুন, আমরা আল্লাহর নামে শপথ করি—আমাদের আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

দাওয়াতের জন্য ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত কামনা করি, যার মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক পাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে—বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে। আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই আত্মত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়েই আমরা আমাদের বাক্-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। তাই প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত।
ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বিভিন্ন সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ ইফতারে অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!