ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, তা আপাতত নাকচ করেছে জামায়াত।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে জানান, ‘আমরা এভাবে ডেপুটি স্পিকার চাইনি। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকার ঠিক করার জন্য মৌখিকভাবে অফার করা হয়েছে।
গত ১০ মার্চ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে লিখেছেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না।
তিনি আরও মন্তব্য করেছেন, দেশের ক্রাইসিস মোকাবেলায় প্রয়োজন সৎ ও দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য, যা জুলাই সনদ বাস্তবায়নের অভাবে অনৈক্য বাড়ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!