নাগরিক অধিকারভিত্তিক সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নোমান সালমানকে আহ্বায়ক এবং সাংবাদিক রাহাত হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলকে। আহ্বায়ক কমিটির মুখপাত্র ও দপ্তরের দায়িত্ব পালন করবেন সমাজকর্মী মো. মহিন উদ্দিন স্বপন।
এ ছাড়া, কমিটির সদস্য হিসেবে রয়েছেন ক্রীড়াবিদ মাসুদ কায়সার, সাংবাদিক মো. কামাল হোসেন, সাংবাদিক আহমেদ শাহেদ, একে এম রায়হান, নিয়ামুল হাসান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তেলেগু প্রতিনিধি ইউকে নন্দম জয় প্রমুখ।
নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!