অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে ব্যারিস্টার আরমান
ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন ব্যারিস্টার আরমান।   ছবি: আরটিএনএন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে এসেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১২টা ২৫ মিনিটে আসেন তিনি। 

জানা গেছে, অনশনরত শিক্ষার্থীদের চলমান কর্মসূচির প্রতি সমর্থন জানাতে এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি সেখানে উপস্থিত হন।

আয়োজকরা আশা করছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই সংহতি শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেগবান করবে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি নতুন করে আলোচনায় আসবে।