হজযাত্রীদের খেদমতে সর্বোচ্চ মনোযোগ দেবার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। তিনি বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।
আজ (রবিবার) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজী-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দিবেন। তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান।
ধর্মমন্ত্রী আরো বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃন হয় সে বিষয়ে সকলকে শতভাগ আন্তরিক হতে হবে। তিনি হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ করেন।
মন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।
এসময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!