সব অনিশ্চয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় হতে যাওয়া এই ম্যাচের টিকিট ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। এ ছাড়া কলম্বোমুখী মানুষের আগমনে হোটেল ও বিমানের ভাড়ায়ও প্রভাব পড়েছে।
১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে বসে দেখতে যে সমর্থকদের আগ্রহ অনেক থাকবে এটা বোঝাই যাচ্ছে। এবারও যথারীতি ভারত-পাকিস্তান ম্যাচের ৩৫ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন-চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
তাদের এক প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় হোটেল রুমের ভাড়া অন্য সময়ের চেয়ে তিন গুণেরও বেশি বেড়েছে। যেসব কক্ষে রাতপ্রতি ১০০-১৫০ ডলার ব্যয় হতো, একই কক্ষের জন্য এখন ৬৬০ ডলার পর্যন্ত (প্রায় ৮১ হাজার টাকা) ব্যয় করতে হচ্ছে ক্রিকেটভক্তদের। হোটেলরুম বুকিংয়ের কয়েকটি ওয়েবসাইটে এমনটা দেখা গেছে। কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে– এই সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষমুহূর্তে চেন্নাই-দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিংয়ের হার বাড়তে থাকে।
চেন্নাই থেকে কলম্বোয় যেতে লাগে ঘণ্টা দেড়েকের মতো। কিন্তু অল্প দূরত্বের ভাড়াও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বোয় যেতে এখন ৬২৩ থেকে ৭৫৬ ডলার পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে।
শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানান, হোটেল প্রায় বুক হয়ে গেছে। বেশিরভাগ সমর্থকরাই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে (১৫০০-২০০০ ডলার) আসছেন।
শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম রয়টার্সকে জানান, প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ দর্শনার্থীর ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় এসেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট– শ্রীলঙ্কা নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!