ক্রিকেট, খেলা, বিশ্বকাপ, টি-টোয়েন্টি, ইন্ডিয়া, ইংল্যান্ড,
ইংল্যান্ড ও ইন্ডিয়া তৃতীয়বারের মতো মুখো মুখি হবে।   ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের জন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। সুপার এইটে ভারতের শুরুটা ছিল কঠিন, স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার কাছে হারের মুখে পড়েছিল। তবে পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সূর্যকুমার যাদবরা সেমিফাইনালে জায়গা করে নেয়।

আগামীকাল, ৪ মার্চ, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর পরের দিন, ৫ মার্চ, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দুই দলের মধ্যে এটি তৃতীয় সেমিফাইনাল লড়াই। এর আগে দু’বার মুখোমুখি হয়ে একবার জিতেছে ভারত, একবার ইংল্যান্ড পরিসংখ্যানের দিক থেকে লড়াইটি সমান সম্ভাবনাময়।

প্রথম সেমিফাইনাল হয়েছিল ২০২২ সালে অ্যাডিলেডে, ভারত ১৬৮ রান তোলে, কিন্তু ইংল্যান্ড জস বাটলার ও অ্যালেক্স হেলসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় অর্জন করে। তবে ২০২৪ সালের সেমিফাইনালে ভারত প্রতিশোধ নেয়, রোহিত শর্মার ৫৭ রানের ইনিংসের মাধ্যমে ভারত ৬৮ রানে জয়ী হয়।

এবারের তৃতীয় সেমিফাইনালেও উত্তেজনা তুঙ্গে, কে শেষ হাসবে, তা নিয়েই চলছে আলোচনার ঝড়।