পাবনার ঈশ্বরদীতে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক নামের এক ছাত্রদল নেতার মরদেহ পুলিশ উদ্ধার করেছে । রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
নিহত অনিক একই গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তার বয়স ২২ বছর। তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, পড়াশোনার কারণে অনিক ঢাকায় থাকতেন। কিছুদিন আগে তিনি নিজ গ্রামে রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নেন। রোববার সন্ধ্যায় তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি ঈশ্বরদী থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনিককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তার ডান পা খাটের ওপর এবং বাম পা মেঝেতে স্পর্শ করেছিল। এছাড়া কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
স্থানীয়দের মধ্যে মরদেহের অবস্থান ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!