চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য দুই হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসাবে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।
‘আমি অনুরোধ জানাব আপনারা যারা চাঁদাবাজি করছেন দুই হাত জোড় করে বলছি এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং বিএনপির গায়ে কালিমা লেপার জন্য কেউ যদি প্রচেষ্টা করে-কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ বিষয়ে বিস্তারিত জানতে সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!