সরকার দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি ধাপে ধাপে পাঁচগুণ বৃদ্ধি করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর প্রস্তাবের পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘বীমা ব্যবসার নিবন্ধন ফি বিধিমালা-২০১২’ সংশোধন করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।
নতুন গেজেট অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের জন্য নবায়ন ফি ধরা হয়েছে ২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, কোনো বীমা কোম্পানির বার্ষিক প্রিমিয়াম আয় যদি এক কোটি টাকা হয়, তবে পরবর্তী বছরে নিবন্ধন নবায়নে দিতে হবে ২৫ হাজার টাকা।
পরবর্তী ধাপে, ২০২৯ থেকে ২০৩১ পর্যন্ত প্রতি হাজার টাকায় ফি বাড়বে ৪ টাকা এবং ২০৩২ সাল ও তার পর থেকে প্রতি হাজার টাকায় ফি নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। আগের নিয়মে ফি ছিল মাত্র ১ টাকা প্রতি হাজার টাকার প্রিমিয়ামের জন্য।
আইডিআরএ জানিয়েছে, নবায়ন ফি বৃদ্ধির পেছনে রয়েছে সংস্থার নিজস্ব খরচ বৃদ্ধি। আইআইএমএস প্ল্যাটফর্ম পরিচালনা, জনবল বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি প্রদান, নিজস্ব ভবন নির্মাণ এবং বীমা খাতে পেশাদার প্রতিষ্ঠান গঠনের কারণে সংস্থার ব্যয় আগামী দিনে উল্লেখযোগ্য হারে বাড়বে।
তবে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন, ফি বৃদ্ধির অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত গ্রাহকের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বীমা কোম্পানির অপারেশনাল ব্যয় বাড়লে প্রিমিয়াম কাঠামো, এজেন্ট কমিশন এবং সেবার মানে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এমন এক সময়ে নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত আসা এক প্রকার ‘নেতিবাচক সংকেত’, যখন বীমা খাত জুড়ে গ্রাহক আস্থা কমে গেছে, দাবি নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে এবং নানা অভিযোগ বেড়েছে।
বর্তমানে প্রতি হাজার টাকার প্রিমিয়ামে নবায়ন ফি প্রায় ০.১ শতাংশ। নতুন হারে তা বাড়বে ০.৫ শতাংশে। এই অতিরিক্ত ০.৪ শতাংশ খরচের প্রাথমিক ধাপেই বীমা কোম্পানিগুলোকে বহন করতে হতে পারে ২৮ কোটি টাকার বেশি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!