মুদ্রানীতি, বাংলাদেশ ব্যাংক, গভর্নর আহসান এইচ মনসুর, আইএমএফ,
সকাল ১১টায় গভর্নর আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন।   ছবি: সংগৃহীত

গের মতোই সংকোচনমূলক রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গভর্নর আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরামর্শ দিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতিসুদ হার কমানো যাবে না। বাংলাদেশ ব্যাংকও এই এই নীতি অনুসরণ করবে।

২০২৪ সালের শেষ দিক থেকে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক নীতি অনুসরণ করছে। সর্বশেষ ঘোষিত নীতিতে নীতি সুদহার ১০ শতাংশ রাখা হয়েছে। এসএলএফ রেট ১১.৫ শতাংশ এবং এসডিএফ রেট ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ডলারের বিপরীতে টাকার মান কমতে শুরু করলে ২০২২ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯.৫২ শতাংশে পৌঁছে। আগের মাসে তা ছিল ৭.৫৬ শতাংশ। মূল্যের ঊর্ধ্বগতি রোধে ২০২২ সালের শেষ দিক থেকে নীতিসুদ হার বাড়ানো হয়। ২০২৪ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশে পৌঁছায়।

ওই সময় শিক্ষার্থীদের আন্দোলন পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপর নতুন সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে পুনরায় সংকোচনমূলক নীতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৪ সালের অগাস্ট থেকে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে শুরু করে। ২০২৫ সালের অক্টোবর মাসে তা ৮.১৭ শতাংশে নেমে আসে। তবে এরপর টানা তিন মাস বেড়ে জানুয়ারিতে ৮.৫৮ শতাংশ হয়েছে।