বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেশের নিয়ন্ত্রণের বাইরে থাকা সত্ত্বেও, যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখনও পর্যন্ত সরকার যুদ্ধের প্রভাব সাধারণ জনগণের ওপর সরাসরি পড়তে দেননি, তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।
রোববার (২২ মার্চ) চট্টগ্রামের মেহেদীবাগ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ–পরবর্তী মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পরিস্থিতি সামাল দিতে চায় এবং এবারের ঈদে সাধারণের ওপর কোনো চাপ পড়েনি।
অর্থমন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকটের কারণে সরকারের বিভিন্ন পর্যায়ে খরচ বেড়েছে। এই খরচের প্রভাব আগামী বাজেটেও পড়তে পারে, তবে তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, জ্বালানির অভাবে মিল-কারখানা ও বিদ্যুৎ খাত বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার ভালো ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপ ক্রমেই বাড়তে থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!