ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, হাদি হত্যা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে রয়েছে। আসামিদের দেশে ফেরানোর বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে যোগাযোগ করছে।
এর আগে, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
রিমান্ড শেষে রোববার তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে। আমি এই কাজ করিনি, এ ধরনের কোনও কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।’
এ সময় শহীদ শরীফ ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও মন্তব্য করেন ফয়সাল।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!