রাজবাড়ীতে স্থানীয় যুবসমাজে উদ্যোগে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজারে এ আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহবায়ক সাগর সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ ও বিএনপি নেতা ইউনুস আলী টিক্কাসহ অনেকে।
এসময় মাদক নির্মুলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণেই এর বিস্তার ঘটছে। কিন্তু মাদকের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নেয়া হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে তরুণ প্রজন্ম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!