পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) বিকেলেও সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণীসহ বিভিন্ন পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ভ্রমণে এসেছেন পর্যটকরা। বালুকাবেলায় তারা উপভোগ করছেন সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও ছুটির আনন্দ।
লক্ষ্মীপুর থেকে আসা পর্যটক মুক্তার হোসেন বলেন, কক্সবাজারের প্রকৃতি তাকে সবসময় আকৃষ্ট করে। ঈদের আনন্দ উপভোগ করতে তিনি এখানে এসেছেন এবং আরও কয়েকদিন থাকার পরিকল্পনা রয়েছে।
পর্যটকের চাপ বাড়ায় প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন ব্যবসা। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতা ও অতিথির ভিড়। বার্মিজ মার্কেটের এক শুঁটকি ব্যবসায়ী জানান, রমজান মাসে ব্যবসা ধীরগতির থাকলেও ঈদের পর পর্যটক বাড়ায় বিক্রি বেড়েছে এবং সামনে আরও বাড়বে বলে আশা করছেন।
হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানে কোনো কক্ষ খালি নেই। অধিকাংশ হোটেল ৩০ মার্চ পর্যন্ত অগ্রিম বুকিংয়ে পূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগত পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!