সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসা সেবার ওপর নির্ভরতা কমবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি বলেন, খুব শিগগিরই সরকারি হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা চালু করার ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. নাহিদুজ্জামান, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম শাহীন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল আল মারুফ, কনসালটেন্ট (শিশু) ডা. এ.কে.এম. শামসুল আলম (লাবু) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. উম্মে কুলসুম।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান, গাংনী পৌর আমির আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!