বলিউড অভিনেত্রী নোরা ফতেহি আবারও সমালোচনার মুখে। সম্প্রতি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গানের কথায় অশালীন ও যৌন ইঙ্গিত থাকার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।
সমালোচনার জেরে আপাতত গানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গানের গীতিকার নতুন করে আরও সংযত ভাষায় এর সংশোধিত সংস্করণ লিখছেন। পরে সেই সংস্করণই প্রকাশ করা হতে পারে। এ ঘটনায় গত বুধবার দুঃখ প্রকাশ করেন নোরা ফতেহি। তিনি জানান, কন্নড় ভাষায় তাঁর তেমন দখল নেই। শুটিংয়ের সময় নির্মাতাদের কাছে গানের অর্থ জানতে চাইলেও সেটি খুব আপত্তিকর মনে হয়নি তাঁর।
তবে গানটি ঘিরে বিতর্ক এখানেই থেমে থাকেনি। এ ঘটনায় ভারতের জাতীয় নারী কমিশন নোরা ফতেহি ও অভিনেতা সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি সঞ্জয় দত্ত।
এর আগেও একাধিক ঘটনায় বিতর্কে জড়িয়েছেন নোরা ফতেহি। এক সময় ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে। সেই মামলার মূল অভিযুক্ত ছিলেন কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর। অভিযোগ ছিল, তাঁর কাছ থেকে নোরা নাকি দামী উপহারও নিয়েছিলেন। যদিও অভিনেত্রীর দাবি, বিষয়টি বুঝতে পারার পরই তিনি সুকেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন নোরা। একসময় কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সামাজিক মাধ্যমে দুজনের একটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে বিতর্ক তৈরি হয়। পরে নোরা দাবি করেন, ছবিটি বিকৃত করে ছড়ানো হয়েছে।
শুধু টেরেন্স লুইসই নন, অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার সময়ও নতুন সম্পর্কের গুঞ্জন ওঠে। সে সময় অভিনেতা প্রিন্স নারুলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়েও কখনো প্রকাশ্যে কিছু বলেননি নোরা।
এ ছাড়া মরক্কোর ফুটবল তারকা আশরফ হাকিমির সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। যদিও সেই বিষয়টিও কখনো স্বীকার করেননি তিনি।
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গেও এক সময় নোরার নাম জড়িয়েছিল। তবে সেই গুঞ্জনও কখনো নিশ্চিত হয়নি।
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছেন নোরা ফতেহি। নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-তে অংশ নেওয়ার সময় অভিনেতা ও কোরিওগ্রাফার সলমন ইউসুফ খানকে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
করোনাভাইরাস মহামারির সময়ও বিতর্কে পড়েছিলেন এই অভিনেত্রী। ২০২১ সালে করোনায় আক্রান্ত হওয়ার পরও বাইরে ঘোরাঘুরি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সে সময় সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
সব মিলিয়ে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন নোরা ফতেহি। নতুন গান ঘিরে সাম্প্রতিক বিতর্ক সেই তালিকায় আরেকটি অধ্যায় যোগ করল।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!