জনপ্রিয় ফ্যান্টাসি চলচ্চিত্র সিরিজ লর্ড অব দ্য রিংস এর নতুন কিস্তি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হবে সিরিজটির নতুন সিনেমার শুটিং।
সিরিজটির নতুন সিনেমা ‘দ্য হান্ট ফর গোলাম’ এ অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটকে দেখা যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিনোদনমাধ্যম দ্য হলিউড রিপোর্টার।
তবে সিনেমাটিতে কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্ডি সারকিস। তিনি নিজেই আবার গোলাম চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ ট্রিলজিতেও একই চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
নতুন সিনেমার গল্পের সময়কাল ধরা হয়েছে ‘দ্য হবিট’ ট্রিলজির পর এবং ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির আগের সময়কে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যাবে, বিলবো ব্যাগিনসের রহস্যময় আংটি সম্পর্কে আরও তথ্য জানতে গোলামের খোঁজে বের হন অ্যারাগন ও গ্যান্ডালফ।
সিনেমাটিতে গ্যান্ডালফ দ্য গ্রে চরিত্রে আবারও দেখা যেতে পারে ব্রিটিশ অভিনেতা স্যার ইয়ান ম্যাককেলেনকে। আর ফ্রোডো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা এলাইজা উড।
সবশেষ কেট উইন্সলেটকে দেখা গেছে জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এ। সেখানে তিনি রোনাল চরিত্রে অভিনয় করেন। এছাড়া গত বছর নিজের ছেলে জো অ্যান্ডার্সের লেখা চিত্রনাট্যে নির্মিত ‘গুডবাই জুন’ নামের একটি সিনেমা পরিচালনা করেন তিনি।
গোলামকে ঘিরে নির্মিত এই নতুন সিনেমাটি দুই পর্বে তৈরি করার পরিকল্পনা রয়েছে। ছবিটির প্রযোজনা করবেন ‘লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!