সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। দীর্ঘদিনের শোবিজ ক্যারিয়ারে সফল এই নির্মাতা এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে—ধর্ম ও কোরআন নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির কারণে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, একসময় তিনি নিজের ধর্মীয় বিশ্বাস নিয়েই সংশয়ে পড়েছিলেন। এমনকি ইসলাম ও কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে অসঙ্গতি খুঁজে দেখার চেষ্টা করেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত তার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আনে। গভীরভাবে অধ্যয়ন, তাফসির বিশ্লেষণ এবং প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন—যেসব বিষয় আগে তার কাছে ভুল বা অসংগত মনে হয়েছিল, সেগুলোর পেছনে রয়েছে গভীর অর্থ।
গাজী রাকায়েত বলেন, শুরুতে তিনি ভাসাভাসা জ্ঞান দিয়ে বিষয়গুলো বিচার করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারেন, ধর্মীয় বিষয় উপলব্ধির জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও প্রাসঙ্গিক ব্যাখ্যা।
এই অভিজ্ঞতাকে তিনি ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে সত্যকে গ্রহণ করার মাধ্যমে মানসিক পরিবর্তন ঘটে। আল্লাহর সৃষ্টির উদাহরণ টেনে তিনি দাবি করেন, আধুনিক বিজ্ঞান যেসব বিষয় পরে আবিষ্কার করেছে, তার অনেক ইঙ্গিত কোরআনে পূর্বেই উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, কোরআনের গঠন ও বিন্যাস এতটাই নিখুঁত যে এটি মানুষের তৈরি হওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বিশ্বের গণিতবিদদের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
বর্তমানে নিয়মিত ধর্মচর্চায় মনোযোগী গাজী রাকায়েত–এর জীবনের এই পরিবর্তন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!