আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা গেছে। একদিনেই ২ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।
রোববার (২২ মার্চ) বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ থেকে জানা যায়, সর্বশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে একদিন আগেও এই দাম ৪ হাজার ৬০০ ডলারের ওপরে ছিল।
শুধু একদিন নয়, সপ্তাহজুড়েও বড় পতন হয়েছে সোনার দামে। গত ১৪ মার্চ প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সেই হিসেবে এক সপ্তাহে দাম কমেছে ৫২৬ ডলার বা ১০ দশমিক ৫ শতাংশ।
এদিকে, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ১৯ মার্চ একদিনে দু’দফায় সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত কমানো হয়।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে চলতি মাসের শুরুতে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে পরবর্তীতে বাজারে মূল্যসমন্বয়ের ফলে দামে ওঠানামা শুরু হয় এবং বর্তমানে বড় ধরনের দরপতন দেখা যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল। একই সময়ে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!