খ্যাতনামা নির্মাতা মার্টিন স্করসেসির নতুন সিনেমায় আবারও দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ এ তাঁর সঙ্গে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতা স্করসেসি ও অভিনেত্রী জেনিফার লরেন্স। প্রকাশিত ছবিতে তীব্র শীতের মধ্যে হাত ধরে হাঁটতে দেখা যায় ডিক্যাপ্রিও ও লরেন্সকে। সিনেমাটিতে তারা স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তাদের সম্পর্ককে ঘিরেই এগোবে গল্পের মূল ঘটনা।
অনেকের মতে, নতুন এই সিনেমার আবহ স্করসেসি ও ডিক্যাপ্রিওর আগের মনস্তাত্ত্বিক রহস্যঘেরা সিনেমা ‘শাটার আইল্যান্ড’ এর কথা মনে করিয়ে দিতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিক্যাপ্রিও ও লরেন্স ছাড়াও এতে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন, প্যাট্রিসিয়া ক্লার্কসন ও জ্যারেড হ্যারিস।
সিনেমাটি নির্মিত হয়েছে লেখক পিটার ক্যামেরনের একটি উপন্যাস অবলম্বনে। গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্রের এক দম্পতি ইউরোপের একটি ছোট শহরে একটি শিশুকে দত্তক নিতে যান। সেখানে গিয়ে তারা জড়িয়ে পড়েন রহস্যে ঘেরা এক অদ্ভুত ঘটনার মধ্যে।
এর আগে মার্টিন স্করসেসির পরিচালনায় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছেন ‘দ্য এভিয়েটর’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘শাটার আইল্যান্ড’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায়। অন্যদিকে এই প্রথম স্করসেসির পরিচালনায় কাজ করছেন জেনিফার লরেন্স।
তবে ডিক্যাপ্রিও ও লরেন্সকে এর আগে একসঙ্গে দেখা গেছে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায়।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!