লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজেকে ‘মৃত্যুপথযাত্রী’ বলে উল্লেখ করার পর বিষপান করে আত্মহত্যা করেছেন শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মী। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা বিষয়ে কষ্টের কথা তুলে ধরেন তিনি। লাইভ শেষ হওয়ার কিছুক্ষণ পর বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ।
নিহত শাহরিয়ার তানভীর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। সেই ঘটনার পর থেকেই মানসিক টানাপড়েনে ভুগছিলেন শাহরিয়ার তানভীর। লাইভে তিনি দলের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে তার কষ্ট প্রকাশ করেন।
লাইভে শাহরিয়ার তানভীর বলেন, ভবানীগঞ্জের রাজনীতিটা আসলে খুবই নোংরা আর প্রতিহিংসাপূর্ণ হয়ে গেছে। এমনকি ৫ আগস্টের পর থেকে একটি মহল রাজনীতিকে পুঁজি করে লাখ লাখ টাকা কামাই করছে। আমাদের মতো ত্যাগী কর্মীরা কখনো কারো কাছে চাঁদা চাইনি, কখনো কারো জমি দখল করতে যাইনি, কখনো সালিশ বাণিজ্যে জড়াইনি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে—কিন্তু নোংরামিতে যাওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি কোনো পোস্ট বা পদ ছাড়াই রাজনীতি করেছেন। চুরশত বাজার এলাকায় বহুবার সংঘর্ষে আক্রান্ত হয়েছেন এবং পুলিশি হস্তক্ষেপের চেষ্টাও হয়েছে। তবে মোজাম্মেল কাকা ও ইব্রাহিম কাকাসহ কয়েকজন তাকে রক্ষা করেছেন।
শাহরিয়ার তানভীর অভিযোগ করেন, তার দলের বিরোধী পক্ষের লোকজন এখনো এলাকায় এসে নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালাচ্ছে। আগে যাদের নিয়ে ঝামেলা হয়েছিল, তাদের দিয়েই আবার এসব করানো হচ্ছে। তিনি বলেন, আমি একাধিকবার একা দাঁড়িয়ে বলেছি—এইসব আমাদের এলাকায় চলবে না।
তিনি জোর দিয়ে বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি আমি একজন মৃত্যুপথযাত্রী মানুষ আল্লাহ যেন আমাকে মাফ না করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, তানভীর আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ছাত্রদল কর্মী তানভীর বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!