রেকর্ড গড়া দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেয়া ১৮৩ রানের টার্গেটে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর আগে বিশ্বকাপে ১৭০ রান তাড়া করে জেতেনি তারা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল কিউইরা।
রোববার চেন্নাইয়ে, টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে ১০ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ রান করে সাজঘরে ফিরেন। তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। এতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানরা। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সাদিকুল্লাহ আতাল। ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। কিউইদের পক্ষে লকি ফার্গুসন নেন ২টি উইকেট।
১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় মিচেল স্যান্টনারের দল। মাত্র ১ রানে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অন্যদিকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন রাচিন রবীন্দ্র। এর পর গ্লেন ফিলিপসকে নিয়ে চাপ সামলে নেন টিম সেইফার্ট। ২৫ বলে খেলেন ৪২ রানের ইনিংস। সেইফার্ট করেন ৬৫ রান এবং মার্ক চ্যাপম্যান ২৮ ও ড্যারেল। মিচেল ২৫ এবং স্যান্টনার ১৭ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
রায়হান/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!