চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এক গণবিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এসব বিধিনিষেধ জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো বস্তু প্রদর্শন কিংবা প্ল্যাকার্ড বহন ও ব্যবহারও নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া জনসমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০-এর ৯ ও ১৩ ধারার আলোকে অননুমোদিত ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, কর্মসূচিতে যোগ দিতে তিনি এক দিন আগেই চট্টগ্রামে পৌঁছাবেন।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেন। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরের লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন। দুই দশকের বেশি সময় পর তাঁর চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!