বিএনপি আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
বিএনপি আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।   ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক জনসভায় আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া গহিনখালী বাজারে বিএনপি আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। জনসভাটি আয়োজন করা হয় পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে।

জনসভায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এবিএম মোশাররফ হোসেন নিজ হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেন।

এমআর/আরটিএনএন