টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. লুৎফর রহমানের মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ধানের শীষের অন্তত পাঁচজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেল শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলা (মেম্বার), মো. আব্দুল কুদ্দুস, মো. কাজিম উদ্দিন কাজু, মো. কামাল হোসেন ও মো. নজরুল ইসলাম।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শুকুর মাহমুদ অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে কয়েকজন হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।’
হামলার খবর ছড়িয়ে পড়লে গতকাল রাতেই বিএনপি নেতা-কর্মী ও বিক্ষুদ্ধ জনতা কালিহাতিতে প্রতিবাদ মিছিল করেন। একপর্যায়ে মিছিল নিয়ে তারা কালিহাতি থানার গেটের সামনে জমায়েত হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লেগান দেন।
পরবর্তীতে বিএনপি প্রার্থী মো: লুৎফর রহমান সেখানে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের শান্ত করেন এবং ২৪ ঘন্টার মধ্যে হামলাকরীদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক আজম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রায়হান/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!