কুষ্টিয়ায় ঘর থেকে উদ্ধার হলো মেডিকেল শিক্ষার্থীর মরদেহ।
কুষ্টিয়ায় ঘর থেকে উদ্ধার হলো মেডিকেল শিক্ষার্থীর মরদেহ।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া সদর থানার হাউজিং ই-ব্লক এলাকার একটি সাততলা ভবনের চারতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিয়া নিঝুম (২০) পাবনা জেলার চাটমোহর উপজেলার ছোট শালিখা এলাকার মো. আব্দুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। কলেজের পাশের ওই বাসার একটি কক্ষে একাই থাকতেন তিনি। 

সন্ধ্যায় নিঝুমকে ফোনে না পেয়ে তার বাবা কেয়ারটেকার রিয়াজ উদ্দিন যোগাযোগ করে মেয়ের খোঁজ নিতে বলেন। পরে আরেক ছাত্রীকে সঙ্গে নিয়ে তিনি নিঝুমের কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে  পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এমআর/আরটিএনএন