পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। ডানপন্থি রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন তিনি। ৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে আছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।
ভোট গণনা শেষে গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো। আর ৩৪ শতাংশ পেয়েছেন ভেঞ্চুরা।
রবিবার পর্তুগালের নির্বাচন কমিশন দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। সে সময় দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে বন্যা কবলিত অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে আর ভোটগ্রহণ হয়নি। কিন্তু উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল সেদিন।
প্রায় ৩৭ হাজার ভোটার ভোট দিয়েছিলেন, যা দেশটির মোট ভোটারের দশমিক ৩ অংশ। কিন্তু মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে এবং পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করে গত ৭ ফেব্রুয়ারি।
রবিবার যে ফলাফল প্রকাশ করেছে পর্তুগালের নির্বাচন কমিশন, সেখানে ১৮ জানুয়ারির ভোটগুলোও হিসেবের আওতায় আনা হয়েছে।
পর্তুগালের রাজনৈতিক কাঠামো ও শাসনতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত, তবে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মতো পুরোপুরি আলঙ্করিক নয়। জরুরি অবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করা সহ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
পরাজিত প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা, আকস্মিক বন্যার কারণে পর্তুগালের নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণার পর কঠোর আপত্তি জানিয়েছিলেন। তিনি পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানান, কিন্তু পর্তুগালের নির্বাচন কমিশন সেই দাবি আমলে নেয়নি।
পরাজিত হলেও এবারের ভোটে বেশ অগ্রগতি হয়েছে আন্দ্রে ভেঞ্চুরা ও তার দল চেগা পার্টি’র। রাজনীতি বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে ভেঞ্চুরা ও অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।
রায়হান/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!