আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসার ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন রাখতে পারবে না।
নাহিদ ইসলাম বলেন, ‘ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকের মধ্যে যদি এই বিধি–বিধান পরিবর্তন না হয়, তাহলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’
তিনি আরও অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছে, অন্যদেরকে নিয়ে নি। মনে হচ্ছে কেউ তাদের বাধ্য করছে; না হলে তারা নিজেরাই দালালি করছে। নির্বাচনে ভোটকেন্দ্র দখল করা হলে লাঠি হাতে তা প্রতিহত করা হবে।
নাহিদ ইসলামের এই হুঁশিয়ারি ভোটকেন্দ্রে সাংবাদিক ও ভোটারদের প্রবেশাধিকার সংক্রান্ত বিতর্কের মধ্যে এসেছে, যেখানে ইসি নির্দিষ্ট নিরাপত্তা ও ভোট শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে বিধিনিষেধ আরোপ করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!