স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ড. আহমদ আবদুল কাদের বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে মুক্তিযোদ্ধারা এই তিনটি মৌলিক চেতনা সামনে রেখে যুদ্ধ শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও জনগণকে মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন সময় দেশে বাকশাল, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে জনগণ নিপীড়নের শিকার হয়েছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ১৯৪৭ সালে মানচিত্র, ১৯৭১ সালে স্বাধীনতা এবং ২০২৪ সালে সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের জনগণের নতুন করে রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।
ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ঘোষিত জুলাই জাতীয় সনদ, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, তা বাস্তবায়নে বর্তমান সরকার গড়িমসি করছে।
সংবিধান সংস্কারের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন।
বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন নেতৃত্বের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে পরিবার ও সমাজে অনাচার বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। পাশাপাশি স্বাস্থ্য, পরিবহনসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার অভাবে মানুষের জীবন বারবার ঝুঁকির মুখে পড়ছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করার পাশাপাশি ১৮ বছর ঊর্ধ্ব সকল সক্ষম নারী-পুরুষের জন্য ছয় মাসের সামরিক প্রশিক্ষণ চালুর প্রস্তাব দেন তিনি। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
রাজধানীর পল্টনস্থ কার্যালয় হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসাইন এবং পরিচালনা করেন শাখা প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি মল্লিক মোহাম্মদ কেতাব আলী, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, হাফেজ শফিকুল ইসলাম, দেওয়ান আফসার মাহমুদ শোয়েব ও মাওলানা ফরিদ আহমদ হেলালী প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!