যশোর–৬ (কেশবপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টায় কেশবপুরের সাবদিয়া গ্রামে তার নিজ বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ফলে এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় জানান, উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ককটেল বিস্ফোরণের ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেশবপুর এলাকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদ ও ঘটনার বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে যশোর জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির নেতারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাবেন বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!